ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৫:৫৭
চলমান বার্তা:
ইকুয়েডরে মহাসড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৩:৪৫  (ভিজিটর : )

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আন্দিজ পর্বতমালা সংলগ্ন আজুয়ায় প্রদেশের একটি পাহাড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বুধবার (১৫ এপ্রিল) আজুয়ায় প্রদেশের কুয়েনকা-মলেতুরো মহাসড়কের এল-চোরো ব্রিজের কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দ্রুতগতিতে চলতে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

ইকুয়েডরের জরুরি সেবা সংস্থা ইসিইউ৯১১সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২৯ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সংস্থাটি আরও জানায়, দুর্ঘটনাকবলিত বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে বিভিন্ন উদ্ধারকারী দল অভিযান চালাচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আজুয়ায়ের রাজধানী কুয়েনকা ইকুয়েডরের অন্যতম জনবহুল ও পাহাড়ি শহর। এই অঞ্চলের আঁকাবাঁকা পাহাড়ি পথগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আমেরিকার এই দেশটিতে প্রতি বছর হাজারো মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৩৭৩ জন নিহত হয়েছিলেন, যা দেশটির ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। চালকদের অসতর্কতা, দ্রুতগতি এবং দুর্গম পাহাড়ি রাস্তার কারণে চলতি বছরেও প্রাণহানির এই ধারা অব্যাহত রয়েছে। 

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg