ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৭:৪৫
চলমান বার্তা:
ফরিদপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মুত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৫:৪৫  (ভিজিটর : )

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে ইউনুস শেখ (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস শেখ ডাঙ্গী ইউনিয়নের খইয়া গ্রামের মৃত শেখ আদেল উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইউনুস শেখ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ঘটনার সময় তিনি বাশাগাড়ী রেলগেট এলাকায় অসংলগ্নভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নিহতের স্বজনরা এবং স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মানসিক সমস্যার কারণে তিনি ট্রেনের উপস্থিতি বুঝতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

ইউনুস শেখের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বিপিসিতে শীর্ষ পর্যায়ে বড় রদবদল
বিপিসিতে শীর্ষ পর্যায়ে বড় রদবদল
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg