ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৯:০২
চলমান বার্তা:
বিপিসিতে শীর্ষ পর্যায়ে বড় রদবদল
চট্টগ্রাম অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৬:৫৬  (ভিজিটর : )

দেশের রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। সংস্থাটির অধীনস্থ বিভিন্ন সহায়ক কোম্পানির কর্মকর্তাদেরও এ রদবদলের আওতায় আনা হয়েছে। জ্বালানি খাতে চলমান নানা চ্যালেঞ্জের মধ্যে একযোগে সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের একই দিন পূর্বাহ্নের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে, অন্যথায় অপরাহ্নে তাদের স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

আদেশ অনুযায়ী, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মো. আমীর মোহাম্মদকে এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) মো. আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী মাসুম হিমেলকে বিপিসির মহাব্যবস্থাপক (বিতরণ ও বিপণন বিভাগ) হিসেবে ফিরিয়ে আনা হয়েছে।

বিপিসির বাণিজ্যিক ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে মহাব্যবস্থাপক (অর্থ) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিপিসি চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসেনকে বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, বিপিসির মহাব্যবস্থাপক (অর্থ) হিসেবে চলতি দায়িত্বে থাকা মো. জাহাঙ্গীর কবিরকে মহাব্যবস্থাপক (নিরীক্ষা) পদে চলতি দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে।

বিপিসির সচিব শাহিনা সুলতানা জানান, প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতেই এ রদবদল করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বিপিসিতে শীর্ষ পর্যায়ে বড় রদবদল
বিপিসিতে শীর্ষ পর্যায়ে বড় রদবদল
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg