ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৭:৪৫
চলমান বার্তা:
ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন অধ্যায়
বেতনভিত্তিক গ্রাহকদের জন্য ‘কমিউনিটি EWA 360’ উন্মোচন
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৫:৫৭  (ভিজিটর : )

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. সর্বাধুনিক ডিজিটাল আর্থিক সমাধান ‘কমিউনিটি ঊডঅ ৩৬০’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৪তম সভা শেষে এ সেবার উদ্বোধন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মোঃ আলী হোসেন ফকির।

‘কমিউনিটি EWA 360’ চালুর মাধ্যমে ব্যাংকটি ডিজিটাল রূপান্তর ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নতুন এই সেবাটি বেতনভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলবে, যার মাধ্যমে গ্রাহকেরা দ্রুত ও সুবিধামতো ও ধারাবাহিকভাবে অর্জিত বেতনের অর্থ ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদারেও ভূমিকা রাখবে।

ব্যাংকের শক্তিশালী ডিজিটাল অবকাঠামোর ওপর ভিত্তি করে তৈরি এ প্লাটফর্মটি নিরাপদ, কার্যকর এবং ব্যবহারবান্ধব সেবা নিশ্চিত করবে। গ্রাহকেরা ‘কমিউনিটি ক্যাশ’ মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই বিভিন্ন সেবা নিতে পারবেন, তাৎক্ষণিকভাবে অর্থ উত্তোলন, লেনদেন ট্র্যাকিং এবং হিসাব বিবরণী দেখতে পারবেন- যা পুরো প্রক্রিয়াকে করবে দ্রুত ও সহজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি এ. কে. এম. আওলাদ হোসেন; অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন; অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) মো. ছিবগাত উল্লাহ; অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ) সরদার নূরুল আমিন; পুলিশ স্টাফ কলেজের অ্যাডিশনাল আইজি ও রেক্টর কাজী মো. ফজলুল করিম; ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসান; অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ) মুনতারুল ইসলাম; বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অ্যাডিশনাল ডিআইজি আহম্মদ মুঈদ; ইন্সপেক্টর জনাব কামরুল হাসান তালুকদার।

এছাড়া উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক সৈয়দ রফিকুল হক ও মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদতসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বিপিসিতে শীর্ষ পর্যায়ে বড় রদবদল
বিপিসিতে শীর্ষ পর্যায়ে বড় রদবদল
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg