রেমিট্যান্স সেবায় অনবদ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ দিয়েছে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)।
গত রোববার (১২ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম।
সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
এ সময় ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। প্রবাসীদের পাঠানো অর্থ বৈধ পথে দেশে আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় ব্যাংকটিকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়।
দেশবার্তা/একে