ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৫:৫৭
চলমান বার্তা:
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নে এসএমই ফাউন্ডেশন ও এনসিসি ব্যাংকের চুক্তি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১৬:১১  (ভিজিটর : )

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক। সরকারের ‘রিভলভিং ফান্ড’-এর আওতায় ক্রেডিট হোলসেলিং কার্যক্রম এবং জাইকার অর্থায়নে পরিচালিত ‘ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট’ (এফভিসিআইপি)-এর অধীনে এই অংশগ্রহণমূলক চুক্তি দুটি স্বাক্ষরিত হয়।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, সরকারের ৩০০ কোটি টাকার ‘রিভলভিং ফান্ড’ থেকে এনসিসি ব্যাংকের অনুকূলে বরাদ্দকৃত অর্থ যোগ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করা হবে। অন্যদিকে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি (জাইকা)-এর অর্থায়নে বাস্তবায়িত এফভিসিআইপি প্রকল্পের আওতায় এনসিসি ব্যাংক অংশীদার আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে। 

এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষিভিত্তিক ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পখাতে আর্থিক সুযোগ বৃদ্ধি, ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং উইমেন এন্ট্রাপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. ওবায়দুর রহমান।

বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে দেশের প্রান্তিক ও উদীয়মান উদ্যোক্তাদের জন্য ঋণের সুযোগ তৈরি হবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

বিশেষ করে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত খাতে টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg