ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৫:৫৭
চলমান বার্তা:
টাঙ্গাইলে কৃষি ব্যাংকের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১৭:৪১  (ভিজিটর : )

টাঙ্গাইল পৌর উদ্যানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘কৃষি কার্ড বিতরণ কার্যক্রম ও কৃষি মেলা-২০২৬’ এর উদ্বোধন শেষে বাংলাদেশ কৃষি ব্যাংকের স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি দেশের কৃষি উন্নয়ন, বিশেষ করে প্রান্তিক কৃষকদের ভাগ্য পরিবর্তনে ব্যাংকের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ ও ঋণ বিতরণ কার্যক্রমের খোঁজখবর নেন।

স্টল পরিদর্শনকালে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী প্রধানমন্ত্রীকে ব্যাংকের সাম্প্রতিক অর্জনসমূহ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ কর্মসূচির আওতায় মোট মওকুফকৃত ঋণের প্রায় ৫২ শতাংশই এককভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এ ছাড়া দেশের মোট কৃষি ঋণের ৪০ শতাংশই এই ব্যাংক থেকে অর্থায়ন করা হচ্ছে।

রেমিট্যান্স আহরণে অভাবনীয় সাফল্যের চিত্র তুলে ধরে ব্যবস্থাপনা পরিচালক জানান, ২০২৫ সালে কৃষি ব্যাংক প্রায় ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক রেমিট্যান্স আহরণ করে দেশের সকল ব্যাংকের মধ্যে দ্বিতীয় শীর্ষ স্থান অর্জন করেছে। চলতি অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ৪ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এ সময় তিনি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ কৃষি ব্যাংকের এসব কার্যক্রমে গভীর সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রেমিট্যান্স আহরণ বৃদ্ধির পাশাপাশি কৃষি ও কৃষকের সামগ্রিক কল্যাণে ব্যাংকের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, মোহা. খালেদুজ্জামান, ঢাকা বিভাগের মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg