ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৮ এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২০:৫৩
চলমান বার্তা:
যুক্তরাষ্ট্র–ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১৯:০৬ আপডেট: ১৭.০৪.২০২৬ ২০:১২  (ভিজিটর : )

ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের দ্বিতীয় দফা সংলাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির দুটি উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এবং ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

পাকিস্তানের একটি সূত্র এ প্রসঙ্গে আনাদোলু এজেন্সিকে বলেছে, মঙ্গলবার থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। মূলত নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করার দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্রের বরাতে আরও জানা গেছে, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরও এই প্রস্তুতির অংশ ছিল।

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন সংঘাতের পর ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। শুরু থেকেই এ সংঘাতে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে পাকিস্তান।

একটি স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে যুদ্ধবিরতির তৃতীয় দিনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। তবে টানা ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তি স্বাক্ষর হয়নি।

ইসলামাবাদের সংলাপ ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই জানায়, তারা পুনরায় সংলাপে বসতে আগ্রহী এবং ভেন্যু হিসেবে ইসলামাবাদে যেতে তাদের আপত্তি নেই। এরপর থেকেই দ্বিতীয় দফা সংলাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। সূত্র: আনাদোলু এজেন্সি, পিটিআই

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র
রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg