ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৫ এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ২০:২৫
চলমান বার্তা:
জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, গৃহীত হলো বায়োইকোনমি রেজল্যুশন
সালেহ্ বিপ্লব
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১৯:২৭  (ভিজিটর : )

ব্যাংককে অনুষ্ঠিত জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) ৮২তম অধিবেশনে বাংলাদেশের নেতৃত্বে একটি যুগান্তকারী রেজল্যুশন গৃহীত হয়েছে। ‘টেকসই বায়োইকোনমি’ বা জৈব অর্থনীতি বিষয়ক এই রেজল্যুশনটি সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থনে পাস হয়, যা আঞ্চলিক উন্নয়ন এজেন্ডা নির্ধারণে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্ব ও কূটনৈতিক সক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

গত শুক্রবার অধিবেশনটির সমাপ্তি ঘটে। এবারের অধিবেশনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেয়। 

বাংলাদেশের উদ্যোগে উত্থাপিত ‘সাপোর্টিং দ্য ট্রানজিশন টোয়ার্ডস আ সাসটেইনেবল বায়োইকোনমি ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক রেজল্যুশনটি এ অঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

এই রেজল্যুশনটি বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার- টেকসই, উদ্ভাবননির্ভর ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে সার্কুলার অর্থনীতি, সম্পদের দক্ষ ব্যবহার এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

এছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলে জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই বায়োইকোনমি ভ্যালু চেইন গড়ে তুলতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

অধিবেশনে দেওয়া বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বায়োইকোনমি শুধু একটি নতুন ধারণা নয়; এটি জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা, স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার একটি কার্যকর পথ।’

বাংলাদেশের এই উদ্যোগে সহ-স্পনসর হিসেবে ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, চীন, মঙ্গোলিয়া, আর্মেনিয়া ও কাজাখস্তানসহ বিভিন্ন দেশ সমর্থন দিয়েছে। এই সমর্থন টেকসই উন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক ঐক্যমতের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

এ ছাড়া অধিবেশনে ‘সব বয়সের মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সামাজিক উন্নয়ন জোরদার’ বিষয়ে বাকু-ব্যাংকক ঘোষণা গৃহীত হয়েছে। এটি এই অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করবে।

দেশবার্তা/এসবি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
তনু হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর
তনু হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর
হাজার চেষ্টা করেন, ‘ওই আওয়ামী লীগ’ হতে পারবেন না: জামায়াত আমির
হাজার চেষ্টা করেন, ‘ওই আওয়ামী লীগ’ হতে পারবেন না: জামায়াত আমির
বিএনপির কর্মকাণ্ড নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল
বিএনপির কর্মকাণ্ড নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg