ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৯:৫৪
চলমান বার্তা:
পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ জুয়াড়ি আটক, কারাদণ্ড ও জরিমানা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১৭:২০  (ভিজিটর : )

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জুয়াড়িকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার বলরামপুর ইউনিয়নের বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় আটককৃতদের ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পার্শ্ববর্তী বোদা উপজেলার মহনঝাড় এলাকার মহেন্দ্র চন্দ্রের ছেলে তরেন চন্দ্র (৩২), একই এলাকার মৃত পদলচং বর্মণের ছেলে সুকেন্দ্র বর্মণ (৫৯), বোদা উপজেলার ঝড়ঝড়া প্রধানপাড়া গ্রামের ধনিরামের ছেলে সন্তোষ চন্দ্র বর্মণ (২৬), আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচচলী বটতলী গ্রামের ইসহাক আলীর ছেলে সাজু রানা (২৯) এবং একই গ্রামের খাদেমুল ইসলামের ছেলে সাইদুর রহমান (৩৫)।

এ সময় আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. রবিউল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং আটোয়ারী থানার ওসির তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন স্থানে মাদক ও জুয়া বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।