ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৭ মে ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১৮:২৪
চলমান বার্তা:
খুলনায় আনসার ও ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১৬:৫৩  (ভিজিটর : )

খুলনার ইলাইপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ৩৬ জন ভিডিপি সদস্যের অংশগ্রহণে তিন মাসব্যাপী জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি ছিলেন খুলনা আনসার ব্যাটালিয়নের (২০ বিএন) উপপরিচালক মো. ফয়সাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন। এছাড়া বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুস সামাদ বলেন, বর্তমান বিশ্বে ভাষা দক্ষতা কর্মসংস্থান ও আত্মউন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ তরুণ ভিডিপি সদস্যদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টি করবে এবং আত্মনির্ভরশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা জাপানিজ ভাষার প্রাথমিক যোগাযোগ, সংস্কৃতি, আচরণবিধি ও কর্মক্ষেত্রভিত্তিক ভাষা দক্ষতা অর্জন করেছেন। আনসার ও ভিডিপি সদস্যরা শুধু আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তায় নয়, দক্ষ মানবসম্পদ হিসেবেও নিজেদের গড়ে তুলছেন। এ ধরনের যুগোপযোগী প্রশিক্ষণ বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখবে।

তিনি প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে পরিবার ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম
ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের
রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের
রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg