জলাতঙ্ক প্রতিরোধে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ জলাতঙ্ক (র্যাবিস) ভ্যাকসিন ডোজ উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭মে) সকাল ১১টায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর নিজ অর্থায়নে এই উপহার দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত অনুষ্ঠানে, মানুষ মানুষের জন্য প্রতিপাদ্যেকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আজহারুল ইসলাম মান্নান আনুষ্ঠানিকভাবে এসব ভ্যাকসিন প্রদান করেন।
এসময় প্রধান অতিথি বলেন, জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা ও দ্রুত চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। সময়মতো ভ্যাকসিন না পেলে রোগীর জীবন ঝুঁকিতে পড়তে পারে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত ও দরিদ্র রোগীদের কষ্ট লাঘবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত, সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহম্মেদ ও যুবদল নেতা নুরে ইয়াসিন নোবেলসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
প্রতিনিধি/আরএইচ