ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৮ মে ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১৮:৪১
চলমান বার্তা:
চট্টগ্রামে আধিপত্য বিস্তারে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১৭:২৪  (ভিজিটর : )

চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক ১০টার দিকে নগরীর বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম হাসান (ডাকনাম রাজু)। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম আবুল কালাম। জানা গেছে, তিনি বোনের বাসায় বেড়াতে এসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে বাসা থেকে বের হয়ে রাস্তায় আসার সঙ্গে সঙ্গেই অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে ১১ বছর বয়সী শিশু মোছা. রেশমি আক্তার। তার বাবার নাম রিয়াজ আহমেদ এবং মা সাবেরা বেগম। তাদের বাসা নগরীর বায়েজিদ থানাধীন রোহুবাদ কলোনির শহিদ মিনার গলিতে।

আহতের পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, রেশমি দোকানে যাওয়ার সময় হঠাৎ গুলিবর্ষণের মধ্যে পড়ে। একটি গুলি তার চোখে লাগে, ফলে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ নেওয়া হলে চিকিৎসকরা প্রথমে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ২৮ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ খতিয়ে দেখছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা
খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা
কেন রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ এশিয়া?
কেন রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ এশিয়া?
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক সই
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক সই
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, জানা যাবে আজ
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, জানা যাবে আজ
ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ ও মাদ্রাসায় ২১ দিনের লম্বা ছুটি
ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ ও মাদ্রাসায় ২১ দিনের লম্বা ছুটি
‘বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক’
‘বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক’
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg