ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৪ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২০:৫৯
চলমান বার্তা:
জয়পুরহাট জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১৬:২৩  (ভিজিটর : )

জয়পুরহাটে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় (বালক-বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

শনিবার (১৬ মে) জয়পুরহাট কালেক্টরেট মাঠে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান এবং জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম।

বক্তারা  শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব আরোপ করেন। টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশ নিচ্ছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।