ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৯:৫৪
চলমান বার্তা:
সিলেটে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড
সিলেট অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১৮:০২  (ভিজিটর : )

সিলেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মে) দিবাগত রাত ২টার দিকে জৈন্তাপুর উপজেলার সারি-২ এলাকার দিগারাইল পাখিবিলের মধ্যবর্তী স্থান থেকে মেশিন বসিয়ে বালু উত্তোলনের সময় এ অভিযান চালানো হয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪(ক) ধারায় আটক তিনজনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- জৈন্তাপুর উপজেলার উত্তর বাউরভাগ গ্রামের শমশের আহমদের ছেলে পারভেজ আহমদ (২২), বশির আহমদের ছেলে মো. স্বপন (২৩) এবং দক্ষিণ বাউরভাগ গ্রামের ফখর উদ্দিনের ছেলে সাদিক আহমদ (২৫)।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।