ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৮:০৫
চলমান বার্তা:
ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ আনসার-ভিডিপি সদস্য ও কর্মচারী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১৬:৪৯  (ভিজিটর : )

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্য ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সদস্যদের কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে গৃহীত এই বিশেষ উদ্যোগের সমাপনী অনুষ্ঠান আজ শনিবার খিলগাঁওস্থ বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

জানা গেছে, এই কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলার ভাতাভোগী সদস্য-সদস্যা এবং চতুর্থ শ্রেণির কর্মচারীসহ মোট ২৮ হাজার ৩৬৫ জনের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। পবিত্র ঈদকে সামনে রেখে বাহিনীর সদস্যদের মাঝে আনন্দ ও সম্প্রীতির আবহ সৃষ্টি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপহারের প্যাকেটে ছিল পোলাওয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস, চিনি এবং বিভিন্ন ধরনের রান্নার মসলা।

সমাপনী অনুষ্ঠানে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, সংস্কার পরিকল্পনা ২০৩৫ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সুসংগঠিত ও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। কোনো অবস্থাতেই যেন আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য থেকে বিচ্যুত না হই। পেছনে ফিরে তাকানোর সময় এখন নয়; বরং সামনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, বাহিনীর সক্ষমতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে এই অগ্রযাত্রা বহুগুণে ত্বরান্বিত হবে। 

এই লক্ষ্য অর্জনে বাহিনীর প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীল, কর্মনিষ্ঠ ও আত্মনিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপমহাপরিচালকবৃন্দসহ বাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।