ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৪ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২০:৫৯
চলমান বার্তা:
মেঘনা টোলপ্লাজায় ৬ গাড়িতে লরির ধাক্কা, আহত অন্তত ৬
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১৭:৩০  (ভিজিটর : )

সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় দ্রুতগতির লরির ধাক্কায় প্রাইভেটকারসহ অন্তত ৬ গাড়ি দুমড়েমুচড়ে যায়। তাৎক্ষণিকভাবে গাড়িতে থাকা আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৪ জুন) রাত প্রায় সার ১১টার সময় পুলিশ চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের ওপর দিয়ে বেপরোয়া গতিতে একটি লরি মেঘনা টোলপ্লাজা অংশ পার হওয়ার সময় ব্রেক ফেল করে। এতে লরিটির সামনে থাকা মাইক্রোবাস, প্রাইভেটকার ও কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে লরির ধাক্কায় প্রতিটি যানবাহন মুহূর্তেই দুমড়েমুচড়ে যায়। এতে দুর্ঘটনার কবলে পড়া বাহনগুলোতে থাকা অন্তত ৬ জন গুরুতর আহত হন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম শেখ জানান, চলন্ত লরি ব্রেক ফেল হয়ে সামনে থাকা তিনটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস এবং একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনায় ৫-৬ জন আহতের কথা শুনলেও আমরা ঘটনাস্থল পৌঁছে আহত কাউকে খুঁজে পাইনি। প্রতিটি গাড়ি আমাদের হেফাজতে রেখেছি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।