ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৪ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২০:৫৯
চলমান বার্তা:
চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১৩:৫৪  (ভিজিটর : )

নগরীর খুলশী লেকভ্যালি আবাসিকে সরকারি জমি দখলে নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) রাত ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, লেকভ্যালি আবাসিক এলাকায় একটি সরকারি খাস জমির সীমানা প্রাচীর ভাঙা এবং ওই জায়গা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ওয়াকিল হোসেন ওরফে বগা গ্রুপ এবং রাজিব গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে চরম উত্তেজনা চলছিল। এরই জেরে শুক্রবার রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হঠাৎ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে যায়।

সংঘর্ষের খবর পেয়ে খুলশী থানা পুলিশের একটি বিশাল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাঠিচার্জ করে দুপক্ষের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সরকারি জায়গা দখল ও শান্তিশৃঙ্খলা ভঙ্গের পেছনে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সংঘর্ষের সঙ্গে সরাসরি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।