ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৪ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২০:৫৯
চলমান বার্তা:
ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১৪:৪১  (ভিজিটর : )

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বাড়াতে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে শনিবার (৬ জুন) সকাল থেকে র‍্যালি ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ, ফেনীর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে হাসপাতাল চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি হাসপাতালের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, করিডোর, ড্রেন ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক।

এছাড়া উপস্থিত ছিলেন সিভিল সার্জন এবং ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, হাসপাতালের কনসালটেন্টবৃন্দ, মেডিকেল অফিসারবৃন্দ,জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা। 

অভিযানকালে বক্তারা বলেন, বর্ষা মৌসুমের আগেই এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা না গেলে ডেঙ্গুর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। হাসপাতাল শুধু চিকিৎসার জায়গা নয়, পরিচ্ছন্নতার মডেল হতে হবে। সবাইকে নিজ বাড়ি, অফিস ও প্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক মিজ মনিরা হক এ সময় নগরবাসীকে সপ্তাহে অন্তত একদিন "নিজ আঙিনা পরিষ্কার" দিবস পালনের অনুরোধ করেন। সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম জানান, জেলায় ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালে আলাদা কর্নার প্রস্তুত রাখা হয়েছে এবং উপজেলা পর্যায়েও সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ চলছে।

কর্মসূচি শেষে হাসপাতালের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কিত পোস্টার সাঁটানো হয় এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।