ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২১:২৭
চলমান বার্তা:
ময়মনসিংহে ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা’ প্রশিক্ষণের সমাপনী
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১৫:২৪  (ভিজিটর : )

ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় কনসালটেশন ও জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহার এবং জেলা শিক্ষা কর্মকর্তা মহসিনা বেগম।

অনুষ্ঠানে বক্তব্য দেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহতাব উদ্দিন, মৃত্যুঞ্জয় স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রশিক্ষণ কোর্সের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ফিল্ড মনিটরিং অ্যাসিস্ট্যান্ট মো. বোরহান উদ্দিন। প্রশিক্ষণ কোর্সে ৮০ জন লার্নারসহ মোট ১২০ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সঞ্চালক ময়মনসিংহ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল নূর উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের পরিচিতি, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমিনুর রহমান।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।