ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২০:৫৯
চলমান বার্তা:
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১৯:৪৬  (ভিজিটর : )

“ক্রীড়া আনে সম্প্রীতি, ক্রীড়া আনে বল, চল সবাই খেলতে চল”- এ স্লোগানকে সামনে রেখে শ্রীপুর উপজেলার আমতৈল হাই স্কুল মাঠে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ ও শ্রীপুর উপজেলাবাসী এ ফুটবল ম্যাচের আয়োজন করে।

খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ ফুটবল ম্যাচটির উদ্বোধন করেন। এ সময় বক্তব্য দেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আব্বাস উদ্দিনসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাকেল নিশাত আল নাহিয়ান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গিসহ আরও অনেকে।

সম্প্রীতির এ ফুটবল ম্যাচে মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ মুখোমুখি হয় শ্রীপুর উপজেলা ফুটবল একাদশের। খেলার শুরুতেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালাতে থাকে। শেষ পর্যন্ত জেলা পুলিশ ফুটবল একাদশ শ্রীপুর উপজেলা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে। সম্প্রীতির এ ফুটবল ম্যাচে প্রচুর দর্শকের সমাগম ঘটে। বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার প্রদ্যুত কুমার রায় খেলায় চমৎকার ধারাবিবরণী প্রদান করেন।

অতিরিক্ত রেঞ্জ ডিআইজি তোফায়েল আহমেদ বলেন, মাদক প্রতিরোধ, গ্রামের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা, গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামা রোধ এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখতে এ সম্প্রীতির ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। জেলা পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে। যেকোনো সামাজিক সমস্যা প্রতিরোধে পুলিশ সব সময় মানুষের মাঝে কাজ করছে।

খেলা পরিচালনা করেন সাদ্দাম হোসেন গোকী।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
রাতেই হামলা, ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
রাতেই হামলা, ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট
রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট
জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব
জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg