ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২০:৫৯
চলমান বার্তা:
কাজের জায়গায় কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয়: মিথিলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২০:০৬ আপডেট: ১১.০৬.২০২৬ ২০:০৮  (ভিজিটর : )

শোবিজ অঙ্গনের চিরচেনা প্রতিযোগিতা আর ইঁদুরদৌড় নিয়ে যখন চারদিকে নানা আলোচনা চলে, তখন একেবারেই ভিন্ন এক স্রোতে ভাসলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। কাজের জায়গায় কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবেন না তিনি। 

তাঁর মতে, ক্যামেরার বাইরের দুনিয়ায় সবাই শুধুই মানুষ, যেখানে প্রতিযোগিতার চেয়ে পারস্পরিক সম্পর্কটাই আসল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ভাবনা ও সহশিল্পীদের সঙ্গে কাজের রসায়ন নিয়ে খোলামেলা কথা বলেছেন মিথিলা। তিনি মনে করেন, প্রতিটি মানুষের নিজস্ব কিছু যোগ্যতা থাকে, যা তাকে সফলতার চূড়ায় পৌঁছে দেয়।

কাজের ক্ষেত্রে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে মিথিলা বলেন, ‘আমার কাছে মনে হয় সবার নিজের একটা যোগ্যতা আছে এবং সেই যোগ্যতা দিয়েই কিন্তু একটা মানুষ সফল হয়। তো তার সাথে কিন্তু আমার কম্পিটিশন দেওয়ার কোনো দরকার নাই। আমার যোগ্যতা যদি থাকে তাহলে আমি কাজটা করতে পারব, অন্যদিকে আমার যোগ্যতা না থাকলে আমি যেটাই করি না কেন আমার এই কাজটা হবে না।’

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা


কাজের ক্ষেত্রে কাউকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে একেবারেই নারাজ এই অভিনেত্রী। নিজের কাজের সীমানাকে স্বাধীন রেখেই তিনি বলেন, ‘আমার কাজের জায়গায় কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয়। তারা তাদের কাজ করতেছে, আমি আমার কাজ করছি।’

মিথিলা বলেন, ‘একটা মেয়ে অন্য একটা মেয়ের সাথে যে ধরনের ইমোশনাল বন্ডিং করতে পারে, যে লেয়ারের কথা শেয়ার করতে পারে, একটা ছেলে সেটা পারে না। আমি ছেলেদেরকে খারাপ বলছি না। তবে সেই জায়গা থেকে মেয়েদের জন্য আমার একটা আলাদা ফিলিংস আছে, আমার সবসময়ই থাকবে এটা।’

নারীদের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া ও আবেগের মেলবন্ধনকে একটু ভিন্ন চোখেই দেখেন মিথিলা। ছেলেদের ছোট না করে মেয়েদের প্রতি নিজের এই বিশেষ অনুভূতির কথা স্পষ্ট করেই জানিয়ে দিলেন এই মডেল-অভিনেত্রী।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
রাতেই হামলা, ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
রাতেই হামলা, ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট
রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট
জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব
জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg