ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ৭ জুন, ২০২৬, ০:২৬
চলমান বার্তা:
নওগাঁয় হতে যাচ্ছে দুই দিনব্যাপী লেখক সম্মেলন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১৭:৩৪  (ভিজিটর : )

নওগাঁয় চর্যাপদের অন্যতম কবি কাহ্নপার নামে প্রবর্তিত ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদানসহ আগামী ৩০ ও ৩১ অক্টোবর দুই দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শিল্প-সাহিত্যবিষয়ক স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ পঞ্চমবারের মতো এ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।

শনিবার (৬ জুন) দুপুরে শহরের মুক্তির মোড়ে মৃত্তিকা অ্যাডফার্মের কার্যালয়ে সংগঠনের উপদেষ্টা, সাধারণ সদস্য ও কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।

আয়োজকদের সূত্রে জানা গেছে, অনুষ্ঠিতব্য লেখক সম্মেলনে নওগাঁ জেলার ১১টি উপজেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দুই শতাধিক কবি-সাহিত্যিক অংশ নেবেন। সম্মেলনে জুরি বোর্ডের মাধ্যমে নির্বাচিত একজন কবি, একজন কথাসাহিত্যিক এবং একজন ছোটকাগজ সম্পাদককে ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদান করা হবে।

পুরস্কার হিসেবে প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা, পদক, সম্মাননাপত্র ও উত্তরীয় প্রদান করা হবে।

নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আয়উব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধান সংগঠক কবি ও গল্পকার হাবিব রতন, সাধারণ সম্পাদক গল্পকার ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন, উপদেষ্টা অধ্যক্ষ ও কবি আরিফুর রহমান, অ্যাডভোকেট ও কবি এম. এ. ওয়াজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাহিত্যবিষয়ক ছোটকাগজ সলক-এর সম্পাদক অনিন্দ্য তুহিন, যুগ্ম সম্পাদক কবি রিমন মোরশেদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মারিয়া নূর, কার্যনির্বাহী সদস্য ও প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, আমিনা দেবনাথ, আবু রেজা, অনুবাদক ফারজানা জাহানসহ অন্যরা।

সভায় লেখক সম্মেলনের তারিখ নির্ধারণের পাশাপাশি বাজেট প্রণয়ন, স্পন্সর অনুসন্ধান, অতিথি নির্বাচনসহ অনুষ্ঠানকেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জুরি বোর্ডের মাধ্যমে ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৬’-এর জন্য কবি-সাহিত্যিক নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আয়োজকরা জানান, ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৬’-এর জন্য নির্বাচিত কবি-সাহিত্যিকদের নাম সম্মেলনের দুই সপ্তাহ আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, নওগাঁ সাহিত্য পরিষদ প্রদত্ত ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৪’ পেয়েছেন কবিতায় কবি আমিনুল ইসলাম এবং সাহিত্যবিষয়ক ছোটকাগজ দাগ-এর সম্পাদক কবি মিজানুর রহমান বেলাল। আর ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৫’ পেয়েছেন কবিতায় মজিদ মাহমুদ এবং অনুবাদ সাহিত্যে খসরু চৌধুরী।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের ৬ বছরের কারাদণ্ড
যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের ৬ বছরের কারাদণ্ড
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার
৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর বিদ্যুতের দাম বাড়ছে না: তথ্যমন্ত্রী
৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর বিদ্যুতের দাম বাড়ছে না: তথ্যমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg