ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১৮:৫৭
চলমান বার্তা:
বোয়ালখালীতে দিনদুপুরে চালককে কুপিয়ে ব্যাটারিচালিত রিকশা ছিনতাই
চট্টগ্রাম অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১৬:০৯  (ভিজিটর : )

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দিনদুপুরে এক রিকশাচালককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার ব্যাটারিচালিত রিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কধুরখীল জলিল আম্বিয়া কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত রিকশাচালক আবদুল নবী (৫০) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুন্সি পাড়ার বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. আয়েশা জানান, দুপুর পৌনে ২টার দিকে গুরুতর আহত অবস্থায় আবদুল নবীকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আবদুল নবীর ভাষ্য, এক ব্যক্তি উপজেলা সদর থেকে কধুরখীল লালার দিঘির পাড়ে যাওয়ার কথা বলে তার রিকশা ভাড়া করেন। কধুরখীল খোকার দোকান এলাকা অতিক্রম করার পর ওই ব্যক্তি পেছন থেকে ধারালো ধামা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। একপর্যায়ে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে দুর্বৃত্তটি তার রিকশা নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় পথচারীরা জানান, রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা আবদুল নবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg