ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২০:০৬
চলমান বার্তা:
সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১৮:২৯  (ভিজিটর : )

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। একই দিন তিনি আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র গ্রহণ করেন।

নিয়োগের প্রতিক্রিয়ায় হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালা-কলারোয়াসহ সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এ সিদ্ধান্তের মাধ্যমে। তিনি এ দায়িত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিয়োগের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা তাঁকে অভিনন্দন জানান।

হাবিবুল ইসলাম হাবিব ১৯৬৫ সালে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। ১৯৮০ সালে কলারোয়া সরকারি জি. কে. এম. কে. পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮২ সালে কলারোয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং সাফল্যের সঙ্গে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ভিপি, ডাকসুর বিজ্ঞান মিলনায়তন সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সহ-সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও তাঁর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে পরিচিত।

হাবিবুল ইসলাম হাবিব ১৯৯৬ ও ২০০১ সালে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg