স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক এফসিপিএস (FCPS) ট্রেইনি চিকিৎসকদের বিষয়ে গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদ এবং চিকিৎসকদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি, মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় মাগুরা সদর হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট ভবন প্রাঙ্গণে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাম্প্রতিক সিদ্ধান্তে এফসিপিএস ট্রেইনি চিকিৎসকদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। তারা অবিলম্বে ওই সিদ্ধান্ত প্রত্যাহার এবং চিকিৎসকদের প্রতি বিদ্যমান বৈষম্য দূর করার দাবি জানান।
আয়োজকরা বলেন, তাদের ঘোষিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ সমাবেশে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ