ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২০:০৬
চলমান বার্তা:
সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১৮:২৪  (ভিজিটর : )

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে ফয়জুল মিয়া (৫৫) নামের এক মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। 

গত বুধবার রাত ১০টায় উপজেলার বৈদ্যেরবাজার  ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এভারগ্রিন মাদকশক্ত নিরাময় ও পূর্নবাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত ফয়জুল মিয়া উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার ফোছন আলীর ছেলে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার  নিহতের মেয়ে নুরজাহান আক্তার  বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিরাময় কেন্দ্রের সংশ্লিষ্টরা মরদেহ হাসপাতালে রেখে কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। মাদকাসক্ত রোগী এ কেন্দ্র থেকে পালানোর চেষ্টা করলে তাকে অমানবিক নির্যাতন ও বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আসামীদের গ্রেফতারের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

নিহত ফয়জুল মিয়ার স্ত্রী মাসুদা বেগম জানান, তাঁর স্বামীকে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এভারগ্রিন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। ঈদের পরদিন তিনি স্বামীর জন্য খাবার দিয়ে যান। বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখতে পান তাঁর স্বামী মৃত অবস্থায় পড়ে আছেন।

তার অভিযোগ, এ চিকিৎসা কেন্দ্রের লোকজনের নির্যাতনের কারণেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় নিহতের মেয়ে নুরজাহান আক্তার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সোনারগাঁ থানায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রধান পরিচালক সজীবসহ ৭/৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনার পর পুলিশ চিকিৎসা কেন্দ্রে অভিযান চালিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg