ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৩ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১৯:১৬
চলমান বার্তা:
হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বিজয় গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১৮:৩৯  (ভিজিটর : )

হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের দুর্লভপুর গ্রামে ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত বিজয় মিয়াকে (২০) গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত বিজয় মিয়াকে রক্ষা করতে স্থানীয় একটি প্রভাবশালী মহল তৎপর হয়ে ওঠে। তারা বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার কথা বলে এবং ঘটনাটি পুরোপুরি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারটিকে নানাভাবে চাপ প্রয়োগ করে। তবে পরিবারের অনড় অবস্থান এবং পুলিশের দ্রুত হস্তক্ষেপের কারণে প্রভাবশালীদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতেই দুর্লভপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত বিজয় মিয়াকে গ্রেপ্তার করে। এই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুল হক জানান, শিশুটির ওপর নির্যাতনের খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগী ও তার পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। এই বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মাদক কারবারিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত
মাদক কারবারিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত
ভারতে ‘তেলাপোকা পার্টির’ পর এবার আত্মপ্রকাশ করলো ‘পরজীবী ফ্রন্ট’
ভারতে ‘তেলাপোকা পার্টির’ পর এবার আত্মপ্রকাশ করলো ‘পরজীবী ফ্রন্ট’
উত্তরবঙ্গে ঈদযাত্রায় স্বস্তির আভাস, চিন্তার কারণ যমুনা সেতু ও এলেঙ্গা সড়ক
উত্তরবঙ্গে ঈদযাত্রায় স্বস্তির আভাস, চিন্তার কারণ যমুনা সেতু ও এলেঙ্গা সড়ক
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg