ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৩ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১৯:১৬
চলমান বার্তা:
মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়াল
হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১৭:২৫  (ভিজিটর : )
হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুকে নেবুলাইজার দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে তোলা। ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুকে নেবুলাইজার দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে তোলা। ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৯ শিশুর।

শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিন ও প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই শিশুদের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে।

প্রতিবেদনে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি টেস্টে নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছে ৫৪ জন। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৩২৯ শিশুর শরীরে নিশ্চিতভাবে হামের ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। এর মধ্যে তীব্র সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ শিশু। তবে এখনো দেশের বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার শিশু চিকিৎসাধীন রয়েছে, যাদের একটি বড় অংশের অবস্থা সংকটাপন্ন।

চলতি মৌসুমের শুরু থেকেই শিশুদের মধ্যে হামের এই প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের উপসর্গ (যেমন: তীব্র জ্বর, শরীরে লালচে দানা বা র‍্যাশ, সর্দি-কাশি) দেখা দিলে কালবিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মাদক কারবারিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত
মাদক কারবারিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত
ভারতে ‘তেলাপোকা পার্টির’ পর এবার আত্মপ্রকাশ করলো ‘পরজীবী ফ্রন্ট’
ভারতে ‘তেলাপোকা পার্টির’ পর এবার আত্মপ্রকাশ করলো ‘পরজীবী ফ্রন্ট’
উত্তরবঙ্গে ঈদযাত্রায় স্বস্তির আভাস, চিন্তার কারণ যমুনা সেতু ও এলেঙ্গা সড়ক
উত্তরবঙ্গে ঈদযাত্রায় স্বস্তির আভাস, চিন্তার কারণ যমুনা সেতু ও এলেঙ্গা সড়ক
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg