পায়ে হেটে বাসা থেকে গুলশানে বিএনপির কার্যালয়ের আসলেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২২ মে) বিকালে বাসায় আসর নামাজ পড়ে পায়ে হেটে গুলশানের দলীয় কার্যালয়ে এসেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ছুটির দিনে দলের কার্যালয়ে এসেছেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সারাদেশের সিটি করপোরেশনের প্রশাসক-মেয়রের একটি অনুষ্ঠানে।
ঈদুল আযহা উপলক্ষ্যে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক প্রশাসকদের কাছে দিতেই এই অনুষ্ঠান।
এবছরের ঈদুল ফিতরের আগে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতার কর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সময়েও মতো মেয়র-প্রশাসকদের কাছে পরিচ্ছন্নতা কর্মীদের চেক সিটি করপোরেশনের প্রশাসকদের হাতে তুলে দিতে পারেন প্রধানমন্ত্রী।
দেশবার্তা/আরএইচ