ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৩ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১৯:১৬
চলমান বার্তা:
ঈদে ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১৬:০১  (ভিজিটর : )

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা থেকে গ্রামের পথে যাত্রীর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে ট্রেনের ছাদে ভ্রমণের প্রবণতা ঠেকাতে এবার ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ মে) সকালে কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক কবির উদ্দিন গণমাধ্যমকে জানান, ঈদযাত্রা শুরু হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষ বাড়ি ফিরছেন। সকাল পর্যন্ত ১১টি আন্তঃনগর ট্রেন ঢাকা থেকে ছেড়ে গেছে।

তিনি বলেন, যাত্রীদের চাহিদা অনুযায়ী সর্বনিম্ন শ্রেণির জন্য ২৫ শতাংশ দাঁড়ানো টিকিট দেওয়া হচ্ছে। প্রায় ৪৫ হাজার আসনের টিকিট বিক্রি করা হচ্ছে, দাঁড়ানো টিকিটসহ মোট প্রায় ৭০ হাজার টিকিট ছাড়ার ব্যবস্থা রাখা হয়েছে।

আগামীকাল শনিবার (২৩ মে) থেকে মোট ৪৩ জোড়া আন্তঃনগর ও ২৩ জোড়া কমিউটার ট্রেনসহ মোট ৬৬ জোড়া ট্রেন চলাচল করবে বলেও জানান তিনি।

রেলওয়ে কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, যাত্রীরা যেন কোনো দালাল বা কালোবাজারির কাছ থেকে টিকিট না কেনেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

স্টেশন ব্যবস্থাপক আরও বলেন, টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না এবং ট্রেনের ছাদে ভ্রমণ সম্পূর্ণভাবে বন্ধ করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মাদক কারবারিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত
মাদক কারবারিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত
ভারতে ‘তেলাপোকা পার্টির’ পর এবার আত্মপ্রকাশ করলো ‘পরজীবী ফ্রন্ট’
ভারতে ‘তেলাপোকা পার্টির’ পর এবার আত্মপ্রকাশ করলো ‘পরজীবী ফ্রন্ট’
উত্তরবঙ্গে ঈদযাত্রায় স্বস্তির আভাস, চিন্তার কারণ যমুনা সেতু ও এলেঙ্গা সড়ক
উত্তরবঙ্গে ঈদযাত্রায় স্বস্তির আভাস, চিন্তার কারণ যমুনা সেতু ও এলেঙ্গা সড়ক
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg