ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৩ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১৯:১৬
চলমান বার্তা:
মাদক কারবারিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১৯:০৭ আপডেট: ২২.০৫.২০২৬ ১৯:৩৪  (ভিজিটর : )

সিলেটে এক মাদক কারবারির ছুরিকাঘাতে ইমন আচার্য নামের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) একজন সদস্য নিহত হয়েছেন। 

শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নগরের কোতোয়ালি মডেল থানার পাশে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত আসাদুল আলম বাপ্পীকে পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, দুপুরে কিনব্রিজ এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক কারবারি মাদক সেবন ও বিক্রি করছিলেন। তাঁরা স্থানীয়ভাবে ছিনতাইকারী হিসেবেও পরিচিত। পুলিশের একটি টহল দল তাঁদের দেখে ধাওয়া দেয়। এ সময় মাদক কারবারি চক্রের সদস্যরা দৌড় দেন। আসাদুল আলম বাপ্পী নামের এক মাদক কারবারি তখন তোপখানা এলাকার রাস্তার দিকে দৌড় দেন। ওই রাস্তায় সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে তখন পায়চারি করছিলেন র‍্যাবের কনস্টেবল ইমন আচার্য। এ সময় তিনি ওই মাদক কারবারিকে ঝাপটে ধরেন। সঙ্গে সঙ্গে আসাদুল ওই র‍্যাব সদস্যের বুকের বাম পাশে চাকু দিয়ে আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় ইমনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, র‍্যাব সদস্যকে ছুরিকাঘাত করে আসাদুল পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরাও তাঁর পিছু নেন। এ সময় আসাদুল তোপখানা এলাকার একটি বাসায় ঢুকে পড়ে এক শিশুর গলায় চাকু ধরে ওই পরিবারের সদস্যদের জিম্মি করে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ সদস্যরা কৌশলে তাঁকে আটক করেন। এ সময় আসাদুলের কাছে থাকা চাকুটিও জব্দ করেছে পুলিশ।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মাদক কারবারিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত
মাদক কারবারিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত
ভারতে ‘তেলাপোকা পার্টির’ পর এবার আত্মপ্রকাশ করলো ‘পরজীবী ফ্রন্ট’
ভারতে ‘তেলাপোকা পার্টির’ পর এবার আত্মপ্রকাশ করলো ‘পরজীবী ফ্রন্ট’
উত্তরবঙ্গে ঈদযাত্রায় স্বস্তির আভাস, চিন্তার কারণ যমুনা সেতু ও এলেঙ্গা সড়ক
উত্তরবঙ্গে ঈদযাত্রায় স্বস্তির আভাস, চিন্তার কারণ যমুনা সেতু ও এলেঙ্গা সড়ক
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg