নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৮ মে) নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে দৈনিক নয়া দিগন্তের নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুর রশিদ তারেককে আহ্বায়ক এবং দৈনিক দেশবার্তা ও সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের নওগাঁ জেলা প্রতিনিধি সুবীর দাসকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোঃ আবু রেজা (দৈনিক প্রজন্মের আলো), ইউনুস আলী ফাইম (পিবিএ এজেন্সি), মোঃ আবুজার গফ্ফারী (দৈনিক বরেন্দ্র কণ্ঠ ডিজিটাল), মোঃ মিজানুর রহমান (দৈনিক বাংলাদেশ সমাচার), শাফিউল ইসলাম রকি (নয়া দিগন্ত ডিজিটাল), এম এ মজিদ (দৈনিক মুক্ত খবর), দেবাশীষ সাহা (এই নাটোর), শনক কুমার ঘোষ (সংবাদের আলো) ও ওয়াহেদ আজাদ (মানবাধিকার প্রতিদিন)।
নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী ফাইম কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত অনুযায়ী স্বাক্ষর করে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। পরে এই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানানো হয়।
প্রতিনিধি/আরএইচ