ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৯ মে ২০২৬ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১৮ মে, ২০২৬, ২০:২২
চলমান বার্তা:
ওমানে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যু
মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছাবে ৪ ভাইয়ের মরদেহ
চট্টগ্রাম অফিস
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ২০:০৮  (ভিজিটর : )

ওমানে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার প্রবাসী ভাইয়ের মরদেহ মঙ্গলবার (১৯ মে) রাতে দেশে পৌঁছাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিজি-৭২২ মঙ্গলবার ওমানের মাস্কাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে এবং রাত ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো রাঙ্গুনিয়ার গ্রামের বাড়িতে নেওয়া হবে। পারিবারিক সূত্র জানায়, বুধবার (২০ মে) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে মরদেহ বাড়িতে পৌঁছাতে পারে।

চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী জানান, ওমান সরকার ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় মরদেহ দেশে পাঠানোর সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চার ভাইয়ের মরদেহ পরিবহনের সম্পূর্ণ খরচ বাংলাদেশ সরকার বহন করছে। এছাড়া হাসপাতালের হিমঘর বিল, কাফনের কাপড়, গোসল ও দাফনের প্রস্তুতিসহ অন্যান্য খরচ বহন করছে ওমান চট্টগ্রাম সমিতি।

নিহতদের একমাত্র জীবিত ভাই এনাম জানান, পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবর খননের প্রস্তুতি চলছে। তবে তাদের অসুস্থ বৃদ্ধা মাকে এখনো পুরো বিষয়টি জানানো হয়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ওমানের আল মোছানা স্টেট অব আল বাতিনাহ এলাকায় গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে রাঙ্গুনিয়ার চার ভাই- রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো. সিরাজ ও মো. শহিদের মৃত্যু হয়।

প্রতিনিধি/আরএইচ/এসআই
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ব্যাংকে ছুটি ৭ দিন, সীমিত পরিসরে খোলা ২৫ ও ২৬ মে
ব্যাংকে ছুটি ৭ দিন, সীমিত পরিসরে খোলা ২৫ ও ২৬ মে
কর আদায় না বাড়লে বাণিজ্য চুক্তি অর্থনীতিতে চাপ বাড়াবে
কর আদায় না বাড়লে বাণিজ্য চুক্তি অর্থনীতিতে চাপ বাড়াবে
১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে
১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg