ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৩ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১৯:১৬
চলমান বার্তা:
রামিসা হত্যাকাণ্ডের পর আলোচনায় ১২ মিনিটের এক অস্ট্রেলিয়ান ছবি
একে একে কাটা হচ্ছিল ধর্ষকের অঙ্গ, কাচের ওপাশ থেকে দেখছিল ধর্ষিত মৃত শিশুর পরিবার
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১৬:৩২ আপডেট: ২২.০৫.২০২৬ ১৭:২৮  (ভিজিটর : )

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা নাড়া দিয়েছে পুরো দেশকে। অপরাধীর দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবিতে যখন চারপাশ উত্তাল, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি অস্ট্রেলিয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘দ্য ডিজঅ্যাপিয়ারেন্স অব উইলি বিংহাম’ (The Disappearance of Willie Bingham)।

রামিসা হত্যাকাণ্ডের পর অপরাধীদের মনস্তত্ত্ব ও শাস্তির ধরণ নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া আবহের সঙ্গে সিনেমাটির গল্প অদ্ভুতভাবে মিলে যাওয়ায় দর্শকেরা এটি নতুন করে দেখছেন। মাত্র ১২ মিনিটের এই মনস্তাত্ত্বিক থ্রিলার ও ক্রাইম ড্রামা ঘরানার চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ম্যাথু রিচার্ড। যেখানে বিচারব্যবস্থা, চরম প্রতিশোধ এবং মানবিকতার এক জটিল দোলাচল তুলে ধরা হয়েছে।

মৃত্যুদণ্ড নয়, ‘পর্যায়ক্রমিক অঙ্গচ্ছেদ’

চলচ্চিত্রটির মূল কাহিনী আবর্তিত হয়েছে উইলি বিংহাম নামের এক অপরাধীকে কেন্দ্র করে, যে একটি নিষ্পাপ শিশু কন্যাকে ধর্ষণ ও নির্মমভাবে খুন করে। তবে সেই দেশে মৃত্যুদণ্ডের আইন না থাকায়, আদালত তাকে সরাসরি ফাঁসি না দিয়ে ‘প্রগ্রেসিভ অ্যাম্পুটেশন’ বা ‘পর্যায়ক্রমিক অঙ্গচ্ছেদ’ নামের এক নজিরবিহীন ও ভয়াবহ শাস্তি ঘোষণা করে।

এই অভিনব শাস্তির নিয়ম অনুযায়ী, সম্পূর্ণ ব্যথামুক্ত সার্জারির মাধ্যমে ধাপে ধাপে অপরাধীর শরীরের বিভিন্ন অঙ্গ কেটে ফেলা হবে। আর সবচেয়ে বড় শর্ত হলো, ভুক্তভোগী পরিবার চাইলে এই শাস্তি আরও দীর্ঘায়িত করতে পারবে। শাস্তির এই ভয়ংকর রূপ শুনে উইলি বিংহাম তাকে একবারে মেরে ফেলার আকুতি জানালেও আইনি কারণে তার সেই আবেদন খারিজ হয়ে যায়।

প্রতিশোধের আগুন বনাম অনুশোচনা

সময়ের ব্যবধানে একে একে কেটে ফেলা হয় উইলির ডান পা, একটি কিডনি ও ফুসফুসের অংশ। অপরাধীর পঙ্গু শরীর ও কান্না দেখে ভুক্তভোগী পরিবারের অন্য সদস্যরা একপর্যায়ে সহ্য করতে না পারলেও, প্রতিশোধের আগুনে পুড়তে থাকা শিশুটির বাবা প্রতিবারই নির্বিকার চিত্তে পরবর্তী অঙ্গচ্ছেদের অনুমতিপত্রে স্বাক্ষর করতে থাকেন।

কাচের ওপাশে বাবার চোখ

গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে দেখা যায়, প্রথম অস্ত্রোপচারে উইলির বাম হাত কেটে বাদ দেওয়া হয়, যা অপারেশন থিয়েটারের কাচের ওপাশ থেকে দাঁড়িয়ে দেখে ভুক্তভোগী শিশুটির পরিবার। এরপর অবাধ্য ও বখাটে কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে হুইলচেয়ারে করে এই পঙ্গু উইলিকে নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক বক্তৃতা দেওয়ানো হয়।

পঞ্চম অস্ত্রোপচারের সময় যখন উইলির যৌনাঙ্গ কেটে ফেলার সিদ্ধান্ত হয়, তখন সে কান্নায় ভেঙে পড়লেও কাচের ওপাশে থাকা বাবার চোখের পলক নড়েনি। এই অপারেশনের পর উইলি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে এক ‘জ্যান্ত লাশে’ পরিণত হয়। পরবর্তী সার্জারিগুলোতে তার দুই কান, নাক এবং জিহ্বার অগ্রভাগ কেটে ফেলা হয়।

গল্পের চূড়ান্ত মনস্তাত্ত্বিক মোড়

সবশেষে গল্পের এমন এক মোড় আসে, যা দর্শককে স্তব্ধ করে দেয়। অপরাধীর হার্ট বা ব্রেন অপারেশন করে এই শাস্তির ইতি টানার আইনি সুযোগ থাকলেও, ভুক্তভোগী শিশুর বাবা পরবর্তী সার্জারির ফাইলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। তিনি অস্ত্রোপচার বন্ধের নির্দেশ দেন। উদ্দেশ্য- উইলিকে মৃত্যুর মাধ্যমে মুক্তি না দিয়ে, এই চরম যন্ত্রণাদায়ক পঙ্গুত্ব নিয়ে আমৃত্যু এক জীবন্ত নরকযন্ত্রণা উপহার দেওয়া।

উইলি বিংহামের চরিত্রে অভিনেতা কেভিন ডি-র অনবদ্য অভিনয় ও শক্তিশালী বার্তার কারণে সিনেমাটি আজও বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে এক তুমুল বিতর্কের খোরাক জোগাচ্ছে। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মাদক কারবারিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত
মাদক কারবারিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত
ভারতে ‘তেলাপোকা পার্টির’ পর এবার আত্মপ্রকাশ করলো ‘পরজীবী ফ্রন্ট’
ভারতে ‘তেলাপোকা পার্টির’ পর এবার আত্মপ্রকাশ করলো ‘পরজীবী ফ্রন্ট’
উত্তরবঙ্গে ঈদযাত্রায় স্বস্তির আভাস, চিন্তার কারণ যমুনা সেতু ও এলেঙ্গা সড়ক
উত্তরবঙ্গে ঈদযাত্রায় স্বস্তির আভাস, চিন্তার কারণ যমুনা সেতু ও এলেঙ্গা সড়ক
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg