ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১৮ মে ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১৭ মে, ২০২৬, ২১:৫২
চলমান বার্তা:
দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১৮:৫০ আপডেট: ১৭.০৫.২০২৬ ২০:২৮  (ভিজিটর : )

পরিবার, সহকর্মী, ভক্ত-সবাই অপেক্ষায় ছিলেন সুস্থ হয়ে ফেরার খবরের। কিন্তু সব আশা ভেঙে দিয়ে নিথর দেহে আজ রোববার দেশে ফিরেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার।

কারিনাকে বহনকারী বিমানটি আজ বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ৫টা ২০ মিনিটে কারিনার মরদেহ গ্রহণ করেন তাঁর বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। মিডিয়া তাঁকে ঘিরে রাখলেও মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না তাঁর। চোখ ছলছল করছিল।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মাগরিবের নামাজের পর রাজধানীর বনানীর ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা হবে। রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে তাঁর মরদেহ। আগামীকাল সোমবার ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করা হবে।

লিভার-সংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে তাঁর মৃত্যু হয়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
আগামী সপ্তাহে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
আগামী সপ্তাহে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই, সাক্ষাৎকার শুরু সোমবার
বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই, সাক্ষাৎকার শুরু সোমবার
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg