ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
ইউএনবি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১৮:২০ আপডেট: ১৭.০৫.২০২৬ ১৯:০১  (ভিজিটর : )

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত চেয়ে করা বিচারাধীন এক রিটের সম্পূরক আবেদন নথিভুক্ত করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত বলেছেন, বিসিবি নির্বাচন নিয়ে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।

এর ফলে আগামী ৭ জুন অনুষ্ঠেয় বিসিবি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিম এম রহমান।

রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিম এম রহমান।

পরে মাহিম এম রহমান সাংবাদিকদের বলেন, মোহাম্মদ মোশারফ নামে একজন ব্যক্তি গত মার্চে বিসিবির গঠনতন্ত্রের একটি ধারাকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেছিলেন।

তিনি বলেন, বিচারাধীন ওই রিটে রবিবার একটি সম্পূরক আবেদন করে আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচন স্থগিত চাওয়া হয়। শুনানি শেষে আদালত স্পষ্টভাবে জানান, এই আবেদনের মাধ্যমে বিসিবির নির্বাচন বিষয়ে কোনো হস্তক্ষেপ করা হবে না।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।