ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৭ মে ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ১৬ মে, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
নায়কের ড্রাইভার সেজে নায়িকার আইফোন চুরি
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১৯:৫৩  (ভিজিটর : )
ছবি: ফেসবুক থেকে

ছবি: ফেসবুক থেকে

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) নিরাপত্তা বলয় গলিয়ে চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক প্রতারক নিজেকে চিত্রনায়ক জয় চৌধুরীর গাড়িচালক পরিচয় দিয়ে ডাবিং রুমে প্রবেশ করে চিত্রনায়িকা তানহা তাসনিয়ার মূল্যবান আইফোন চুরি করে চম্পট দিয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় এফডিসির সাউন্ড কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এফডিসির মতো গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) প্রতিষ্ঠানের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও অচল সিসিটিভি ক্যামেরা নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ঘটনার বিবরণ দিয়ে তানহা তাসনিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি এফডিসির সাউন্ড কমপ্লেক্সে নির্মাতা গাজী মাহবুব পরিচালিত ‘অস্তিত্বের লড়াই’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্রের ডাবিং করছিলেন। সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে সোয়া ৭টার দিকে এক ব্যক্তি ডাবিং রুমের বাইরে এসে নিজেকে চিত্রনায়ক জয় চৌধুরীর ড্রাইভার হিসেবে পরিচয় দেয়। 

এরপর সুযোগ বুঝে সে কৌশলে ডাবিং রুমের ভেতরে প্রবেশ করে এবং টেবিলে রাখা তানহার কমলা রঙের ‘আইফোন ১৭ প্রো ম্যাক্স’ মডেলের মুঠোফোনটি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

কিছুক্ষণ পর নিজের ফোনটি সাইলেন্ট মুডে আছে কি না তা পরীক্ষা করতে গিয়ে তানহা আবিষ্কার করেন ফোনটি টেবিলে নেই। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে এফডিসির বিভিন্ন স্থানে ওই কথিত চালককে খোঁজাখুঁজি করা হলেও ততক্ষণে সে পালিয়ে যেতে সক্ষম হয়।

এই চুরির ঘটনায় ক্ষুব্ধ ও বিপর্যস্ত তানহা তাসনিয়া রাতেই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর ১০৭৭। জিডি করার পর পুলিশ দ্রুত ঘটনার তদন্তে নেমেছে বলে জানিয়েছেন তিনি।

তবে এই চুরির ঘটনার চেয়েও তানহাকে বেশি অবাক ও উদ্বিগ্ন করেছে এফডিসির নিরাপত্তা ত্রুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, অপরাধীকে শনাক্ত করার জন্য এফডিসির প্রবেশদ্বারসহ ভেতরের সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে জানা যায়, সেখানকার সিসিটিভি ব্যবস্থা সম্পূর্ণ অকার্যকর। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই নাকি এফডিসির সিসিটিভি সার্ভার বিকল হয়ে পড়ে আছে।

একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এমন নিরাপত্তা হীনতা নিয়ে প্রশ্ন তুলে স্ট্যাটাসের শেষাংশে তানহা লেখেন, একটি কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা এভাবে অকার্যকর থাকা সত্যিই উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ। 

তার এই স্ট্যাটাসের পর চলচ্চিত্রকর্মী ও সাধারণ নেটিজেনরাও এফডিসির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘ভোলা তো যায় না তারে’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে তানহা তাসনিয়ার। পরবর্তীতে ‘ভালো থেকো’ এবং ‘ধূমকেতু’র মতো চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পান। বড় পর্দার পাশাপাশি নিয়মিত নাটকেও অভিনয় করছেন এই অভিনেত্রী।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী
কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী
কারিনার মরদেহ দেশে আসার বিষয়ে যা জানা গেল
কারিনার মরদেহ দেশে আসার বিষয়ে যা জানা গেল
উচ্চ মূল্যস্ফীতি-বিনিয়োগ স্থবিরতায় চাপ বাড়ছে অর্থনীতিতে
উচ্চ মূল্যস্ফীতি-বিনিয়োগ স্থবিরতায় চাপ বাড়ছে অর্থনীতিতে
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg