ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১১ মে ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬, ১৭:৪৯
চলমান বার্তা:
দিনাজপুরে গ্রিন অ্যান্ড ক্লিন কার্যক্রমের উদ্বোধন
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১৬:৩৩  (ভিজিটর : )

“জনবান্ধব, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস, সুস্থ মন, উত্তম সেবা”- এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে গ্রিন অ্যান্ড ক্লিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ স্কাউটস এবং বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন বলেন, দিনাজপুর জেলা একটি গুরুত্বপূর্ণ কৃষি ও বাণিজ্যিক এলাকা হলেও বর্তমানে গ্রাম ও শহরজুড়ে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য একটি ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানুষের মানসিক স্বস্তি ও সুন্দর জীবনযাপনেও সহায়ক। আগামী এক বছরের মধ্যে পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় গ্রিন অ্যান্ড ক্লিন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বাঢলেট এবং সিনিয়র ডিরেক্টর চন্দন জাকারিয়াস।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুরের সম্পাদক মো. আকরাম হোসেন। কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশন) রাজু উইলিয়াম রোজারিও। প্রকল্প বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপির সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন।

এছাড়া অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডিরেক্টর (অপারেশন ও টেকনিক্যাল প্রোগ্রাম) লিমা হান্না দারিং, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ. এম. শাহজাহান সিদ্দিক।

আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং নামফলক উন্মোচনের মাধ্যমে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি শিশু পার্কে পরিবেশবান্ধব পার্ক গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ঔষধি গাছের চারা রোপণ করেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেব না: ধর্মমন্ত্রী
মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেব না: ধর্মমন্ত্রী
পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি
এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি
প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি: জুবাইদা রহমান
প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি: জুবাইদা রহমান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg