ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৭ জুন ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৫:০৪
চলমান বার্তা:
৯ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৪:১৫  (ভিজিটর : )

বিশ্বকাপ-২০২৬ এর গ্রুপ পর্বের লড়াই শেষের দিকে। ইতোমধ্যে ‘এ’ থেকে ‘আই’- এই ৯টি গ্রুপের তিন ম্যাচ করে শেষ হয়েছে। ফলে এই গ্রুপগুলো থেকে কোন দলগুলো দ্বিতীয় রাউন্ড বা ‘রাউন্ড অব ৩২’-এ যাচ্ছে এবং কারা বাদ পড়ছে, তা নিশ্চিত হয়ে গেছে।

ইতোমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা দলগুলো হলো- গ্রুপ ‘এ’ থেকে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা; গ্রুপ ‘বি’ থেকে সুইজারল্যান্ড ও কানাডা; গ্রুপ ‘সি’ থেকে ব্রাজিল ও মরক্কো; গ্রুপ ‘ডি’ থেকে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া; গ্রুপ ‘ই’ থেকে জার্মানি ও আইভরি কোস্ট; গ্রুপ ‘এফ’ থেকে নেদারল্যান্ডস ও জাপান; গ্রুপ ‘জি’ থেকে বেলজিয়াম ও মিসর; গ্রুপ ‘এইচ’ থেকে স্পেন ও কেপ ভার্দে এবং গ্রুপ ‘আই’ থেকে ফ্রান্স ও নরওয়ে।

এছাড়া এই গ্রুপগুলো থেকে তিন নম্বরে থাকা কয়েকটি দলও পরের রাউন্ডের টিকিট কেটেছে। বাকি রয়েছে শুধু ‘জে’, ‘কে’ ও ‘এল’ গ্রুপের শেষ ম্যাচ। এই ম্যাচগুলো শেষ হলেই চূড়ান্ত হিসাব-নিকাশ শেষে তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দল চলে যাবে দ্বিতীয় রাউন্ডে।

ইতোমধ্যে নিশ্চিত হওয়া সমীকরণ অনুযায়ী, দেখে নেওয়া যাক নকআউট পর্বে রাউন্ড অব ৩২-এ কে কার মুখোমুখি হচ্ছে-

২৯ জুন

দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা: গ্রুপ ‘এ’-এর রানার্সআপ দক্ষিণ আফ্রিকা লড়বে গ্রুপ ‘বি’-এর রানার্সআপ কানাডার বিরুদ্ধে।

ব্রাজিল বনাম জাপান: গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিল মুখোমুখি হবে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ জাপানের।

৩০ জুন

জার্মানি বনাম প্যারাগুয়ে: গ্রুপ ‘ই’-এর সেরা দল জার্মানির মুখোমুখি হবে প্যারাগুয়ে।

নেদারল্যান্ডস বনাম মরক্কো: গ্রুপ ‘এফ’ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস নামবে গ্রুপ ‘সি’-এর রানার্সআপ মরক্কোর বিপক্ষে।

আইভরি কোস্ট বনাম নরওয়ে: গ্রুপ ‘ই’-এর দ্বিতীয় সেরা দল আইভরি কোস্ট লড়াই করবে গ্রুপ ‘আই’-এর রানার্সআপ নরওয়ের বিরুদ্ধে।

১ জুলাই

ফ্রান্স বনাম সুইডেন: সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও গ্রুপ ‘আই’ চ্যাম্পিয়ন ফ্রান্স মুখোমুখি হবে সুইডেনের।

মেক্সিকো বনাম (তৃতীয় দল): গ্রুপ ‘এ’-এর সেরা দল মেক্সিকো লড়বে গ্রুপ ‘সি’, ‘ই’, ‘এফ’, ‘এইচ’ ও ‘আই’ থেকে তৃতীয় হওয়া যেকোনো একটি দলের বিরুদ্ধে।

২ জুলাই

বেলজিয়াম বনাম (তৃতীয় দল): গ্রুপ ‘জি’ চ্যাম্পিয়ন বেলজিয়াম মুখোমুখি হবে ‘এ’, ‘ই’, ‘এইচ’, ‘আই’ ও ‘জে’ গ্রুপের মধ্যে তৃতীয় হওয়া একটি দলের।

যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া: গ্রুপ ‘ডি’ চ্যাম্পিয়ন স্বাগতিক যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে গ্রুপ ‘বি’ থেকে তৃতীয় হয়ে আসা বসনিয়ার।

৩ জুলাই

স্পেন বনাম অস্ট্রিয়া/আলজেরিয়া: গ্রুপ ‘এইচ’ চ্যাম্পিয়ন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে গ্রুপ ‘জে’-এর রানার্সআপ দলের (অস্ট্রিয়া বা আলজেরিয়া)।

সুইজারল্যান্ড বনাম (তিনের এক দল): গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড লড়বে ‘ই’, ‘এফ’, ‘জি’, ‘আই’ ও ‘জে’ গ্রুপ থেকে তৃতীয় হওয়া যেকোনো একটি দলের সঙ্গে।

৪ জুলাই

অস্ট্রেলিয়া বনাম মিসর: গ্রুপ ‘ডি’-এর দ্বিতীয় দল অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ‘জি’ গ্রুপের রানার্সআপ মিসরের।

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: একই রাতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে এবারের বিশ্বকাপের চমক ও নবাগত দল কেপ ভার্দের।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।