ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৫ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১৯:৫২
চলমান বার্তা:
শেষ বত্রিশে আর্জেন্টিনার সূচি চূড়ান্ত, প্রতিপক্ষ এখনো অনিশ্চিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১৮:২৫  (ভিজিটর : )
ছবি: এআই দিয়ে তৈরী

ছবি: এআই দিয়ে তৈরী

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে টানা দুই ম্যাচ জিতে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই শেষ বত্রিশে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রথম দুই ম্যাচে মেসির অসাধারণ পারফরম্যান্সে এগিয়েছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেন তিনি। দুই ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

‘জে’ গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে উঠেছে লিওনেল স্কালোনির দল। তবে এর আগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৮ জুন জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

গ্রুপ পর্ব শেষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলবে ৪ জুলাই। মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে। শেষ ষোলোয় ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও প্রতিপক্ষ কে হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল। বর্তমানে ওই গ্রুপে স্পেন চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। উরুগুয়ে ও কেপ ভার্দের সংগ্রহ দুই পয়েন্ট করে, আর সৌদি আরবের পয়েন্ট এক।

বর্তমান অবস্থান অনুযায়ী উরুগুয়ে রানার্সআপ থাকলেও শেষ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে গ্রুপের চূড়ান্ত চিত্র। ফলে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে উরুগুয়ে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত অন্য কোনো দলও নকআউট পর্বে তাদের সামনে আসতে পারে।

এখন দেখার বিষয়, গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো শেষে আর্জেন্টিনার বিপক্ষে শেষ বত্রিশে কারা মাঠে নামে।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।