ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৭ মে ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ১৬ মে, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা: তমা মির্জা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১৫:৩৭  (ভিজিটর : )

চলচ্চিত্র ও শোবিজ অঙ্গনে সৌন্দর্যচর্চা, প্লাস্টিক সার্জারি ও কসমেটিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তারকাদের চেহারা, ত্বক কিংবা বয়স ধরে রাখার নানা পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই কথা ওঠে।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা তমা মির্জা। সেখানে তিনি বর্তমান সময়ের অভিনেত্রীদের সৌন্দর্যচর্চা ও বিভিন্ন অ্যাস্থেটিক পদ্ধতি নিয়ে নিজের মত প্রকাশ করেন।

তমা মির্জা বলেন, ‘এখন যাদের সিনেমা রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করে। একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা। ও একদম রিয়েল বিউটি। আর সবারই আমার মতো হয়তো মনে হয়েছে যে কিছু জিনিস করা দরকার।’

চেহারার পরিবর্তন ও সৌন্দর্য ধরে রাখার বিভিন্ন পদ্ধতি নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেন এই অভিনেত্রী। 

তিনি বলেন, ‘আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। আমি মোটেও এটার বিপক্ষে নই, আমি তাদের বিপক্ষে যারা বিভিন্ন পদ্ধতির হেল্প নিয়েও লুকাতে চায়। পনেরো বছর আগের আমি আর এখনের আমি’র মধ্যে যে কেউ দেখলেই পরিবর্তন পাবেন।’

তিনি আরো বলেন, ‘তবে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের চেহারা যে পরিবর্তন হয়, ওইটা আলাদা। এর বাইরে মৌলিক কিছু জিনিস বোঝাই যায় যে চেঞ্জ হয়েছে। আমার খুব খারাপ লাগে অস্বীকার বিষয়টা। অস্বীকার করার কিছু নেই। হয়তো কথা শুনতে হবে যে, আগে ভালো লাগতো এখন ভালো লাগে না।’

অনুষ্ঠানে তমা মির্জা আরও জানান, শুধু নারীরাই নন, বর্তমানে পুরুষরাও বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক ট্রিটমেন্ট নিচ্ছেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী
কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী
কারিনার মরদেহ দেশে আসার বিষয়ে যা জানা গেল
কারিনার মরদেহ দেশে আসার বিষয়ে যা জানা গেল
উচ্চ মূল্যস্ফীতি-বিনিয়োগ স্থবিরতায় চাপ বাড়ছে অর্থনীতিতে
উচ্চ মূল্যস্ফীতি-বিনিয়োগ স্থবিরতায় চাপ বাড়ছে অর্থনীতিতে
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg