ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৭ মে ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ১৬ মে, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
কুড়িগ্রামে ভারতীয় প্রসাধনী ও বাসমতি চাল জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ২০:৪২  (ভিজিটর : )

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চোরাই প্রসাধনী সামগ্রী ও বাসমতি চাল জব্দ করেছে পুলিশ। 

শনিবার রাতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলার মহিলা ডিগ্রি কলেজের পেছনে একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে ভারতীয় প্রসাধনী ও বাসমতি চাল মজুদ এবং বিপণন করে আসছিল একটি চোরাকারবারি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে প্রায় ৩৫ ধরনের বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং ৩০০ কেজি বাসমতি চাল জব্দ করে।

পুলিশের দাবি, কুড়িগ্রাম সদরকেন্দ্রিক একটি চক্র ভূরুঙ্গামারী থানার ভোটহাট ও কচাকাটা থানার মাদারগঞ্জ-নারায়ণপুর সীমান্ত এলাকা ব্যবহার করে দীর্ঘদিন ধরে এসব পণ্য অবৈধভাবে দেশে এনে বাজারজাত করে আসছিল। দীর্ঘদিন নজরদারির পর অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

এ ঘটনায় বাড়ির মালিকসহ সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “আসন্ন ঈদকে সামনে রেখে ভূরুঙ্গামারী সার্কেলের আওতাধীন থানা এলাকায় চোরাচালান ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। কোনো চোরাকারবারিকেই ছাড় দেওয়া হবে না।”

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী
কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী
কারিনার মরদেহ দেশে আসার বিষয়ে যা জানা গেল
কারিনার মরদেহ দেশে আসার বিষয়ে যা জানা গেল
উচ্চ মূল্যস্ফীতি-বিনিয়োগ স্থবিরতায় চাপ বাড়ছে অর্থনীতিতে
উচ্চ মূল্যস্ফীতি-বিনিয়োগ স্থবিরতায় চাপ বাড়ছে অর্থনীতিতে
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg