ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২০:০৬
চলমান বার্তা:
চিত্রনায়িকা ববির বাসায় দুর্ধর্ষ চুরি: আংশিক সোনা উদ্ধার, তিনজন গ্রেপ্তার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২০:০০  (ভিজিটর : )

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির পূর্ব মণিপুরের বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তাঁর বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান ঘড়ি চুরি করে নিয়ে যায়। 

বৃহস্পতিবার (৪ জুন) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানান এই অভিনেত্রী। এ ঘটনায় গত ২৭ মে কাফরুল থানায় অভিযোগ করেছেন ববির খালাতো ভাই আবদুল কাদের ভূঁইয়া। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেসবুক পোস্টে চিত্রনায়িকা ববি হক জানান, চোরদের সাধারণ চোর ভাবার সুযোগ নেই। তাঁর ভাষ্য, এটি সংঘবদ্ধ, পরিকল্পিত ও পেশাদার অপরাধীদের কাজ। তারা মানুষের কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যে লুট করে নিয়ে যায়।

তিনি লিখেছেন, ঈদের আনন্দ তাঁর জীবনে গভীর কষ্ট হয়ে এসেছে। দুর্বৃত্তরা তাঁর বাবার স্মৃতি হিসেবে পাওয়া প্রায় ৩৬ ভরি স্বর্ণালংকার, টাকা ও বেশ কয়েকটি মূল্যবান ঘড়ি চুরি করে নিয়ে গেছে। 

তিনি আরও জানান, এসবের সঙ্গে শুধু সম্পদের নয়, অসংখ্য স্মৃতি, আবেগ ও পরিবারের ভালোবাসা জড়িয়ে ছিল।

চুরির ঘটনায় ইতিমধ্যে ফারুক নামের একজন ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ববি হক। একই সঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত প্রায় চার ভরি সোনা উদ্ধার করেছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, এখনো তাঁর অধিকাংশ সম্পদ উদ্ধার হয়নি। বাকি স্বর্ণালংকার ও অন্যান্য জিনিস দ্রুত উদ্ধারের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

পোস্টের শেষে ববি লেখেন, জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেওয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।

এদিকে পুলিশের কাছে করা অভিযোগে থেকে জানা গেছে, স্বর্ণালংকার, কয়েকটি মূল্যবান ঘড়ি ও টাকাসহ চুরি হওয়া সর্বমোট সম্পদের পরিমাণ ৮৫ লাখ ৭০ হাজার টাকা।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সিলেটে হাওরের উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, সঙ্গে নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg