ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ২৪ মে ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ২৩ মে, ২০২৬, ১৯:৫০
চলমান বার্তা:
ভাইরাল ছবি-ভিডিও, বিকৃতির অভিযোগ রুক্মিণীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১৮:৪৪  (ভিজিটর : )

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কান্তারা’ খ্যাত অভিনেত্রী রুক্মিণী বসন্তের বিকিনি পরা ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হলে এবার তা নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। তাঁর দাবি, অসৎ উদ্দেশ্যে তাঁর ছবি এবং ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃতভাবে তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। 

এই ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই তিনি আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

ভাইরাল হওয়া ওই ছবি ও ভিডিওতে দেখা যায়, সবুজ রঙের বিকিনি পরে একটি সুইমিং পুলে নামছেন এক তরুণী। ভিডিওর অবয়ব দেখে অনেকেই ধরে নেন যে সেখানে থাকা তরুণীটি রুক্মিণী নিজেই। এরপরই সামাজিকমাধ্যমে এটি নিয়ে তুমুল জল্পনা-কল্পনা শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্পষ্ট বিবৃতি দিয়েছেন অভিনেত্রী। তিনি সাফ জানিয়েছেন যে ভাইরাল হওয়া ভিডিওটি কোনোভাবেই তাঁর নয়, এটি সম্পূর্ণ ভুয়া। 

রুক্মিণী লেখেন, তিনি ও তাঁর টিম সামাজিকমাধ্যমের কিছু এআই-জেনারেটেড ছবি ও ভিডিও দেখতে পেয়েছেন, যেগুলো তাঁর বলে দাবি করা হচ্ছে। 

তিনি স্পষ্ট করে জানাতে চান, এই ছবিগুলো সম্পূর্ণ ভুয়া এবং বানানো। এই ধরনের বিকৃত কনটেন্ট তৈরি করা একটি অপরাধ। তাঁর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে তিনি আইনি পথে হাঁটবেন।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন রুক্মিণী। একই সঙ্গে তাঁর অনুরাগীদের প্রতি অনুরোধ জানিয়েছেন, কেউ যেন ওই ভুয়া ছবি বা ভিডিও শেয়ার না করেন।

কন্নড় সিনেমার জগতে অত্যন্ত পরিচিত মুখ রুক্মিণী বসন্ত। ২০১৯ সালে রূপালি পর্দায় পা রাখার পর খুব অল্প সময়েই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। বিশেষ করে ‘কান্তারা চ্যাপ্টার ১’-এ রাজকুমারী কানকাবতীর চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। আগামীতে তাঁকে সুপারস্টার যশের সঙ্গে বহু প্রতীক্ষিত ‘টক্সিক’ সিনেমায় স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শুক্রবার পর্যন্ত তৈরি পোশাক কারখানার ৮৬% ঈদ বোনাস পরিশোধ
শুক্রবার পর্যন্ত তৈরি পোশাক কারখানার ৮৬% ঈদ বোনাস পরিশোধ
৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স
৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স
শিশুদের ওপর নৃশংসতা অবশ্যই বন্ধ করতে হবে: ইউনিসেফ
শিশুদের ওপর নৃশংসতা অবশ্যই বন্ধ করতে হবে: ইউনিসেফ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg