ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ২৪ মে ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ২৩ মে, ২০২৬, ১৯:৫০
চলমান বার্তা:
হাম ও উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১৩ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৫১২
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১৫:৩১ আপডেট: ২৩.০৫.২০২৬ ১৭:৫৩  (ভিজিটর : )

সারা দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রোগটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ১৩২ শিশু।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২৩ মে সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যে এই চিত্র উঠে এসেছে। এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৬ শিশুর। বাকি ৪২৬ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় দেশের অন্য সব বিভাগের চেয়ে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সর্বোচ্চ ২১৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া এই বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫১৩ জনে।

সারাদেশে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে অর্থাৎ পরীক্ষায় প্রমাণিত হয়েছে ৮ হাজার ৪৯৪ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬২ হাজার ৫৬০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ শিশুর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে একজনের এবং হামের উপসর্গ নিয়ে বাকি ১২ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে টিকাদান ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শুক্রবার পর্যন্ত তৈরি পোশাক কারখানার ৮৬% ঈদ বোনাস পরিশোধ
শুক্রবার পর্যন্ত তৈরি পোশাক কারখানার ৮৬% ঈদ বোনাস পরিশোধ
৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স
৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স
শিশুদের ওপর নৃশংসতা অবশ্যই বন্ধ করতে হবে: ইউনিসেফ
শিশুদের ওপর নৃশংসতা অবশ্যই বন্ধ করতে হবে: ইউনিসেফ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg