ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ২৪ মে ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ২৩ মে, ২০২৬, ১৯:৫০
চলমান বার্তা:
‘তেলাপোকা জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ করে দিলো ভারত সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১৯:৪৬ আপডেট: ২৩.০৫.২০২৬ ১৯:৪৬  (ভিজিটর : )

নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে ভারত সরকার। দলটির প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে আজ শনিবার (২৩ মে) এ তথ্য জানিয়েছেন।

অভিজিত বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। সেখানে থেকেই তিনি তেলাপোকা জনতা পার্টি নামে একটি দল গঠন করেন। এরপর ওয়েবসাইট তৈরিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলেন। তার এ দল ভারতীয় তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অভিজিত দিপকে বলেছেন, ভারত সরকার তার ‘আইকনিক’ ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে।

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এ মাসের শুরুতে হাইকোর্টের এক শুনানিতে দেশটির বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করেন। এর প্রতিবাদে অভিজিত ‘তেলাপোকা জনতা পার্টি’ নামে দল গঠন করেন।

প্রধান বিচারপতি সূর্য কান্ত পরবর্তীতে দাবি করেন, যেসব তরুণ ভুয়া ডিগ্রি নিয়ে চাকরি করেন তিনি সেসব তরুণকে তেলাপোকার সঙ্গে তুলনা করেছেন। সর্বশেষ বক্তব্যে তিনি বলেছেন, ‘তরুণরা উন্নত ভারতের স্তম্ভ।’

তেলাপোকা জনতা পার্টি নামকরণটি মূলত ভারতের বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) থেকে নেওয়া হয়েছিল।

এই দলের নামে খোলা ইনস্টাগ্রাম পেজটির ফলোয়ার সংখ্যা ২ কোটি ২০ লাখ পার হয়ে যায়। তবে অভিজিত দিপকে জানিয়েছেন, তার এবং দলের ইনস্টাগ্রাম পেজ দুটি হ্যাক করা হয়েছে।

তেলাপোকা জনতা পার্টি এ মুহূর্তে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলছে। দেশটির মেডিকেল ভর্তিসহ অন্যান্য পরীক্ষার প্রশ্নফাঁসের জেরে চাপে পড়েছেন ধর্মেন্দ্র। বর্তমানে তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। সূত্র: আলজাজিরা

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শুক্রবার পর্যন্ত তৈরি পোশাক কারখানার ৮৬% ঈদ বোনাস পরিশোধ
শুক্রবার পর্যন্ত তৈরি পোশাক কারখানার ৮৬% ঈদ বোনাস পরিশোধ
৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স
৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স
শিশুদের ওপর নৃশংসতা অবশ্যই বন্ধ করতে হবে: ইউনিসেফ
শিশুদের ওপর নৃশংসতা অবশ্যই বন্ধ করতে হবে: ইউনিসেফ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg