ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২ জুন ২০২৬ | ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১ জুন, ২০২৬, ২০:২৭
চলমান বার্তা:
ঐশ্বরিয়াকে নিয়ে কটূক্তি, সমালোচকদের কড়া জবাব দিলেন মাধুরী
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১৭:২৪  (ভিজিটর : )

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পর ফের আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে উৎসবের রেড কার্পেটে তার উপস্থিতি নিয়ে প্রশংসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে চেহারা, ওজন ও বয়স নিয়ে নানা কটূক্তিরও মুখোমুখি হতে হয়েছে তাকে। ঐশ্বরিয়াকে লক্ষ্য করে করা এই বডি শেমিংয়ের বিরুদ্ধে এবার কড়া জবাব দিয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত বলেন, ঐশ্বরিয়ার মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীকে শুধুমাত্র তার শারীরিক গঠন বা বয়স দিয়ে মূল্যায়ন করা মোটেও উচিত নয়। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বমঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করে আসছেন ঐশ্বরিয়া এবং দেশের জন্য অসংখ্য সম্মান বয়ে এনেছেন তিনি।

মাধুরীর মতে, একজন মানুষের সাফল্য, অবদান এবং ব্যক্তিত্বকে শুধু ওজন, পোশাকের মাপ বা বয়সের সংখ্যায় সীমাবদ্ধ করে দেওয়া যায় না। ঐশ্বরিয়া শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্যই অনন্য নন, তার ব্যক্তিত্ব এবং ভেতরের মানুষটাও সমান সুন্দর।

মাধুরী বলেন, একজন মানুষের সাফল্য, দক্ষতা ও অবদানকে উপেক্ষা করে কেবল বাহ্যিক রূপ নিয়ে আলোচনা করা সমাজকে ভুল পথে পরিচালিত করে। এই মানসিকতা পরিবর্তন হওয়া জরুরি।

সমালোচকদের এমন আচরণ সমাজের ওপর কেমন প্রভাব ফেলছে, সে বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন মাধুরী। তিনি মনে করেন, এ ধরনের মন্তব্য শুধু একজন ব্যক্তিকেই আঘাত করে না, গোটা সমাজের জন্যই নেতিবাচক বার্তা বহন করে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এমন ভুল ধারণা তৈরি হয় যে- একজন মানুষের মূল্যায়নের প্রধান মাপকাঠি তার চেহারা, যোগ্যতা বা কর্ম নয়।

সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান প্রভাব ও এর অপব্যবহার নিয়েও কথা বলেন এই ‘ধক ধক গার্ল’। 

তিনি বলেন, সমালোচক সব সময়ই সমাজে ছিল, তবে আগে নিজেদের মতামত প্রকাশের সুযোগ বা মাধ্যম এত সহজলভ্য ছিল না। এখন ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের ফলে মুহূর্তের মধ্যেই যে কেউ যেকোনো মন্তব্য করতে পারেন, আর সেই কারণেই ইতিবাচকের চেয়ে নেতিবাচক প্রতিক্রিয়াগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু
চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু
রাস্তার আন্দোলনে নয়, আইন মেনেই হবে ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত
রাস্তার আন্দোলনে নয়, আইন মেনেই হবে ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg