ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২ জুন ২০২৬ | ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১ জুন, ২০২৬, ২০:২৭
চলমান বার্তা:
৫ দেশকে যুক্তরাষ্ট্রের অংশ করার প্রস্তাব
বিশ্বের প্রতি ১৩ দেশের একটিতে হামলা বা হুমকি দিয়েছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১৭:৩০ আপডেট: ০১.০৬.২০২৬ ১৯:৩৯  (ভিজিটর : )

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় নিজেকে ‘যুদ্ধবিরোধী’ নেতা হিসেবে তুলে ধরেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বারবার অভিযোগ করেছিলেন, তার প্রতিদ্বন্দ্বীরা যুক্তরাষ্ট্রকে অপ্রয়োজনীয় বিদেশি যুদ্ধে জড়াবে। তবে ক্ষমতায় এসে ট্রাম্প নিজেই একের পর এক দেশকে সামরিক হামলার হুমকি দিয়েছেন, এমনকি কোনো কোনো দেশে সরাসরি সামরিক অভিযানও চালিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রায় ২০০টি দেশের মধ্যে অন্তত ১৫টি দেশকে ডোনাল্ড ট্রাম্প তার দুই মেয়াদে হয় হামলার হুমকি দিয়েছেন, নয়তো সেখানে সামরিক পদক্ষেপ নিয়েছেন। অর্থাৎ, বিশ্বের প্রতি ১৩টি দেশের মধ্যে প্রায় ১টি দেশ ট্রাম্পের সামরিক হুমকি বা হামলার তালিকায় পড়েছে। যার বড় অংশই ঘটেছে তার দ্বিতীয় মেয়াদের প্রথম ১৬ মাসে।

ওমানকে ধ্বংসের হুমকি

সম্প্রতি এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ওমানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের এক বৈঠকে ট্রাম্প খুব স্বাভাবিকভাবেই, প্রায় হঠাৎ করেই মন্তব্যটি করেন। তিনি বলেন, ‘ওমান যদি অন্যদের মতো আচরণ না করে, তবে আমরা তাদের ধ্বংস করে দিতে বাধ্য হব।’ তার এই আকস্মিক মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন বিতর্ক তৈরি করেছে।

৭ দেশে হামলা, ৮ দেশকে হুমকি

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, এ বছরে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বিশ্বের সাতটি দেশে সরাসরি সামরিক হামলা চালিয়েছে। দেশগুলো হলো- ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, নাইজেরিয়া এবং ভেনেজুয়েলা।

এ ছাড়া আরও আটটি দেশের বিরুদ্ধে সামরিক হুমকি বা সম্ভাব্য হামলার পথ খোলা রাখা হয়েছে। এই তালিকায় রয়েছে- কানাডা, মেক্সিকো, কিউবা, পানামা, কলম্বিয়া, ওমান এবং ডেনমার্কের অধীন গ্রিনল্যান্ড। পাশাপাশি মাদক চোরাচালান ঠেকাতে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে লাতিন আমেরিকার মাদক চক্রের সন্দেহভাজন নৌকা লক্ষ্য করে গত সেপ্টেম্বর থেকে অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী। এই অভিযানে এ পর্যন্ত ২০৫ জন নিহত হয়েছেন।

চার মহাদেশে বিস্তার ও সম্প্রসারণবাদী নীতি

ট্রাম্পের এই সামরিক নীতি বা হুমকি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে বিশ্বের চারটি মহাদেশে- আফ্রিকা, এশিয়া, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায়। এমনকি ইউরোপের দেশ ডেনমার্কও এর আওতা থেকে বাদ যায়নি। 

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রীনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার ইচ্ছা প্রকাশ করে পরোক্ষভাবে ডেনমার্ককেও হুমকি দিয়েছেন তিনি।

সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, ট্রাম্প যে ১৫টি দেশকে সামরিক লক্ষ্যবস্তু বা হুমকি দিয়েছেন, তার মধ্যে ৫টিকে তিনি যুক্তরাষ্ট্রের অংশ করার সম্ভাব্য এলাকা হিসেবেও উল্লেখ করেছেন। এই তালিকায় আছে- কানাডা, কিউবা, গ্রিনল্যান্ড, পানামা (বিশেষ করে পানামা খাল) এবং ভেনিজুয়েলা। 

বিশ্লেষকদের মতে, এ ধরনের মন্তব্য ট্রাম্পের পররাষ্ট্রনীতিকে চরম আগ্রাসী ও সম্প্রসারণবাদী হিসেবে তুলে ধরে।

বিশ্বজুড়ে আতঙ্ক ও কৌশল

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের তালিকায় থাকা দেশগুলোতে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১১ ভাগের ১ ভাগ মানুষ বসবাস করে। অর্থাৎ, বিশ্বের প্রতি ১১ জন মানুষের মধ্যে ১ জন মার্কিন সামরিক অভিযানের আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

বিশ্লেষকদের একাংশের মতে, ট্রাম্পের এই নীতি আসলে চরম অনিশ্চয়তা ও চাপ সৃষ্টির একটি কৌশল, যাতে প্রতিপক্ষ দেশগুলোকে দ্রুত সিদ্ধান্ত বদলে বাধ্য করা যায়। 

তবে সমালোচকরা বলছেন, এ ধরনের আকস্মিক হুমকি ও সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও বেশি অস্থিতিশীল করে তুলছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু
চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু
রাস্তার আন্দোলনে নয়, আইন মেনেই হবে ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত
রাস্তার আন্দোলনে নয়, আইন মেনেই হবে ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg