ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২১:২০
চলমান বার্তা:
জয়পুরহাটে সরকারি মেডিকেল কলেজ স্থাপনে সরেজমিন পরিদর্শন সম্পন্ন
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১৯:৪৫  (ভিজিটর : )

জয়পুরহাটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত সরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগে নতুন গতি এসেছে। প্রস্তাবিত ‘জয়পুরহাট সরকারি মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের একটি পরিদর্শন কমিটি বৃহস্পতিবার সম্ভাব্য স্থান ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক ও পরিদর্শন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. সাকি মো. জাকিরুল আলমের নেতৃত্বে প্রতিনিধি দলটি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং সংলগ্ন প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন। একইসঙ্গে তারা জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালও ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব স্বপন কুমার মণ্ডল, বিএমডিসির প্রতিনিধি অধ্যাপক ডা. মো. জাকির হোসেন, রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সরদার আবু হোরায়রা, দিনাজপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আবু সালেহ গোলাম রব্বানী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জুবাইর মো. আল ফয়সাল।

প্রতিনিধি দলটি প্রস্তাবিত মেডিকেল কলেজের একাডেমিক ভবন, ছাত্র-ছাত্রী হোস্টেল, হাসপাতাল ও সংশ্লিষ্ট অবকাঠামোর জন্য নির্ধারিত স্থানসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করে জানান, আগামী সাত কর্মদিবসের মধ্যে চূড়ান্ত মতামতসহ প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাখিল করা হবে।

জয়পুরহাটে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ দৃশ্যমান রূপ নেওয়ায় জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
‘আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না’
‘আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না’
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা তথ্যমন্ত্রীর
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা তথ্যমন্ত্রীর
নির্বাচন শতভাগ ত্রুটিমুক্ত ছিল না, তবে ইসি নিরপেক্ষ ছিল: আনফ্রেল
নির্বাচন শতভাগ ত্রুটিমুক্ত ছিল না, তবে ইসি নিরপেক্ষ ছিল: আনফ্রেল
‘বড় মূলধনের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত বাধ্যতামূলক করা হবে’
‘বড় মূলধনের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত বাধ্যতামূলক করা হবে’
স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য: সিইসি
স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য: সিইসি
ইরান যুদ্ধ: ট্রাম্প-নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ, তীব্র মতবিরোধ
ইরান যুদ্ধ: ট্রাম্প-নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ, তীব্র মতবিরোধ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg